প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:২১
দক্ষিণ আমেরিকার চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কমপক্ষে ২৪টি সক্রিয় বনাঞ্চলে আগুন জ্বলছে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক রবিবার জানান, মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বায়োবিও ও নুবলে অঞ্চলে রাতের কারফিউ জারি করা হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে এবং সশস্ত্র বাহিনীও উদ্ধার কাজে যুক্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং অন্তত ২৫০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে সতর্ক করে বলেন, আগামীর প্রতিকূল আবহাওয়া আগুন নেভানোর কাজকে আরও কঠিন করবে।
সাম্প্রতিক বছরগুলোতে চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বারবার ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একই ধরনের দাবানলে দেশটিতে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।
মন্তব্য করুন: