প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:০৫
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার সমাবেশ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে বৃহস্পতিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে, যা ঐতিহাসিক মাদ্রাসা ময়দান নামে পরিচিত, এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
সমাবেশের তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উড়োজাহাজের টিকিট না পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলের শীর্ষ পর্যায় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
এরই মধ্যে সমাবেশ সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। আয়োজকরা বলছেন, এই সমাবেশ হবে রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় ও স্মরণীয় আয়োজন।
মন্তব্য করুন: