শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিক্ষোভ স্তিমিত, কিন্তু ক্ষোভ অটুট: কঠিন সন্ধিক্ষণে ইরানের শাসনব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:১৬

ইরানে সাম্প্রতিক গণবিক্ষোভ আপাতদৃষ্টে থেমে গেছে। রাজপথে পুলিশের উপস্থিতি বেড়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিক্ষোভে সমর্থনের অভিযোগে অনেকের ব্যবসা ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। কোথাও কোথাও ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মামলাও চলছে। সব মিলিয়ে মনে হচ্ছে, ইরানের কর্তৃপক্ষ আবার পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই শান্ত পরিস্থিতি আসলে ভেতরের গভীর ক্ষোভকে ঢেকে রেখেছে মাত্র। যে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অচলাবস্থা ও নিরাপত্তাহীনতা থেকে এই আন্দোলনের জন্ম, তা এখনো অটুট রয়েছে। তাদের মতে, ইরানের সামনে এখন দুটি পথ—একটি হলো আপসের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সংস্কার, আরেকটি হলো আরও বড় ধরনের গণ–অভ্যুত্থানের ঝুঁকি।

ধুঁকতে থাকা অর্থনীতি, দুর্বল হয়ে পড়া আঞ্চলিক প্রভাব এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি—সব মিলিয়ে ইরান এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর