শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৭টায় সময় দিয়ে আসেন ১১টায়, মঞ্চ থেকে নামিয়ে মিমিকে হেনস্তা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:০১

মঞ্চে অপমান ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে পারফরম্যান্সের মাঝেই তাকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আয়োজক সংস্থার কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

পুরো ঘটনার বিবরণ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন মিমি চক্রবর্তী। একই সঙ্গে বনগাঁ থানায় তিনি আনুষ্ঠানিকভাবে হেনস্তার অভিযোগও দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি লিখেছেন, মঞ্চে অপমান কখনোই বরদাস্তযোগ্য নয়।

ঘটনাটি ঘটে রবিবার (২৫ জানুয়ারি)। বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মিমি চক্রবর্তীর। সেখানে পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা দেরি হয়। এরপর তিনি মঞ্চে ওঠেন। সে সময় তাকে এক ঝলক দেখতে ও ছবি তুলতে অগণিত দর্শক অপেক্ষায় ছিলেন।

কিন্তু অভিযোগ, পারফরম্যান্স চলাকালীন হঠাৎ করেই তাকে কার্যত জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। দেরিতে আসার বিষয়টি তুলে ধরে তাকে আর অনুষ্ঠান চালিয়ে যেতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, যারা মিমির সঙ্গে ছবি তুলতে অপেক্ষা করছিলেন, তাদেরও সরিয়ে দেওয়া হয়—সবকিছুই ঘটে কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই।

মিমির বক্তব্য, মঞ্চে এভাবে অপমান করা অসম্মানজনক। এখন প্রতিবাদ না করলে এমন ঘটনা চলতেই থাকবে।

 

অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী মিমির অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে উদ্যোক্তাদের দাবি।

এদিকে আরেকটি অভিযোগে বলা হচ্ছে, নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের সদস্য তনয় শাস্ত্রীই মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেন। যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মিমি চক্রবর্তীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন দেখার বিষয়, তদন্তে কোন তথ্য সামনে আসে এবং এই ঘটনার আইনি পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর