প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৮:২৮
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে যে সমালোচনা শুরু হয়েছে, তা ধামাচাপা দিতেই সাকিব আল হাসানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকেই।
বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু মনে করছেন, মূল ব্যর্থতা আড়াল করতেই আলোচনার কেন্দ্রবিন্দু বদলানো হচ্ছে। তার ভাষ্য, নিরাপত্তা ইস্যুতে হুট করে নেওয়া সিদ্ধান্তের ফলেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে, আর সেই ব্যর্থতার দায় এড়াতে সাকিব প্রসঙ্গ সামনে আনা হয়েছে।
তার মতে, এটি কোনো সমাধান নয়, বরং ক্রিকেট প্রশাসনের কাঠামোগত দুর্বলতা ঢাকার কৌশল।
মন্তব্য করুন: