শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, আশার আলো দেখছেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:২৩

স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপের এই দেশে বসবাসরত হাজারো বাংলাদেশির জীবনেও বড় পরিবর্তন আসতে পারে।

স্থানীয় সময় সোমবার বামপন্থি রাজনৈতিক দল পোদেমোসের সঙ্গে সমঝোতার পর এ ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ বিষয়ে মঙ্গলবার একটি রয়্যাল ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার কথা রয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত পাঁচ মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধ আবাসনের সুযোগ পাবেন। এই প্রক্রিয়ার আওতায় চলমান বহিষ্কার বা ডিপোর্টেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য অস্থায়ী আবাসিক অনুমতিপত্র দেওয়া হবে। একই সঙ্গে তারা বৈধভাবে কাজ করার অনুমতি, সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ পাবেন।

বর্তমানে দেশটিতে বেশ কয়েক লাখ অনিয়মিত অভিবাসী বসবাস করছেন। নতুন এই উদ্যোগের মাধ্যমে তাদের একটি বড় অংশকে আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে, যা শ্রমবাজার ও অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর