প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৩:১৩
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তিনি জানান, সমস্যার উৎস যেহেতু মিয়ানমারে, তাই সমাধানও সেখান থেকেই আসা প্রয়োজন।
ড. ইউনূস উদ্বেগ প্রকাশ করেন যে, দীর্ঘকাল শিবিরে থাকা রোহিঙ্গা তরুণরা প্রযুক্তি ও সুযোগের অভাবে হতাশ হয়ে উঠছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়।
বৈঠকে শরণার্থী শিবিরের স্বনির্ভরতা বৃদ্ধি, জীবিকাভিত্তিক উদ্যোগ এবং ভাসানচরের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, নতুন ইউএনএইচসিআর প্রতিনিধি এই সংকট সমাধানে আরও জোরালো ভূমিকা পালন করবেন।
মন্তব্য করুন: