শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মধ্যরাতে গুলি! সালমানের পর এবার রোহিত শেঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩২

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে, আনুমানিক দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তাঁর বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

এ ছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সেই হামলার দায়ও বিষ্ণোই গ্যাং নিয়েছিল। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়। কানাডায় জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে একই গ্যাং। একইভাবে কানাডায় পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।
 
পাশাপাশি গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে একজনকে গ্রেপ্তার করা হলেও কেউ দায় স্বীকার করেনি।

রোহিত শেঠির বাড়ির বাইরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাটি ঘিরে তদন্ত চলমান। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর