প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১
নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটিতে পড়েছে দেশ। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে সরকারি ছুটি ঘোষণার পর শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় এই দীর্ঘ ছুটি পেয়েছেন মানুষ। তবে ছুটি থাকলেও জরুরি খরচ থেমে থাকে না। ফলে অনেকেই হঠাৎ টাকার সংকটে পড়তে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগাম প্রস্তুতি ও ডিজিটাল সেবার সঠিক ব্যবহার। মোবাইল ব্যাংকিং, এটিএম ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় লেনদেন করা সম্ভব।
বিকাশ, নগদ ও রকেটের মতো সেবা ছুটির দিনেও সচল থাকে। তবে ভোট উপলক্ষে কিছু লেনদেনে সীমাবদ্ধতা থাকায় ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া ছুটির আগে কাছাকাছি একাধিক এটিএম বুথের অবস্থান জেনে রাখা দরকার। কারণ, দীর্ঘ ছুটিতে অনেক সময় বুথে টাকা শেষ হয়ে যায়।
অনলাইন বিল পরিশোধ, ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার ও জরুরি তহবিল গড়ে তোলাও সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।
অর্থনীতিবিদরা বলছেন, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করলেই টানা ছুটিতে আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব।
মন্তব্য করুন: