প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব টেলিকম খাতে দুর্নীতির অভিযোগ নিয়ে দেওয়া সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন। রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে কোনো লাইসেন্স না দেওয়ায় দুর্নীতির সুযোগই রাখেননি তিনি।
পোস্টে ফয়েজ আহমদ লেখেন, টেলিকম খাতে দুর্নীতির অন্যতম বড় উৎস হলো লাইসেন্স প্রদান। কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তিনি কোনো লাইসেন্স দেননি। এ কারণে অনেক রাজনৈতিক ব্যক্তি তার ওপর অসন্তুষ্ট হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণের বদলে তার কাজ নিয়ে আলোচনা করাই দেশের জন্য বেশি উপকারী।
তিনি আরও উল্লেখ করেন, তার সময়ে আইসিটি ও টেলিকম খাতে একাধিক গুরুত্বপূর্ণ আইন, অধ্যাদেশ ও নীতিমালা প্রণয়ন ও সংস্কার করা হয়েছে। এসব উদ্যোগ ভবিষ্যতে খাতটির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন: