শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠদিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫০

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সরিষা চাষের উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে “পাথওয়েজ টু প্রোসপ্যারিটি (পিটুপি)” প্রকল্পের আওতায় কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর সহায়তায় এবং স্থানীয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইকো সোসাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)–এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ১০টি উপজেলায় সরিষা চাষের উন্নয়নে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে প্রায় ৪০ হাজার সরিষা চাষিকে অন্তর্ভুক্ত করে উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ প্রক্রিয়া উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ৮০ জন প্রদর্শনী কৃষক নির্বাচন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)–এর সার্বিক কারিগরি সহায়তায় প্রথমবারের মতো বারি সরিষা-২০ জাতের মাঠ পরীক্ষা সম্পন্ন করা হয়। মাঠদিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ জাতের সরিষা মাত্র ৮৫ দিনেই পরিপক্ব হয়েছে। রোগবালাই তুলনামূলক কম এবং ফলন হয়েছে প্রতি হেক্টরে প্রায় ৩ টন, যা অন্যান্য জাতের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। স্বল্প সময়ে অধিক ফলন পাওয়ায় কৃষকদের মধ্যে এ জাতের চাষে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

চলতি মৌসুমে প্রকল্পের মাধ্যমে ১৯ হাজার কৃষকের মাঝে প্রায় ১ হাজার ২০০ কেজি উন্নতমানের বারি সরিষা-২০ বীজ এবং ২৯০ টন সার বিতরণ করা হয়েছে।

মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ঠাকুরগাঁও এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সরকার মো: আবু হেনা মোস্তফা কামাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও এর উপপরিচালক কৃষিবিদ মো: মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি ঠাকুরগাঁও এর উপপরিচালক কৃষিবিদ মো: রুহুল আমিন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: নসিরুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও'র এপিসি ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো: আশরাফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলিডারিডাড এর প্রোগ্রাম ম্যানেজার মো: আতিকুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিপুল সংখ্যক সরিষা চাষি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে অর্জিত সাফল্য তুলে ধরে বক্তারা উন্নত জাতের সরিষা চাষ আরও বিস্তৃত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর