শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সংসদ নির্বাচন

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ রোববার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩, ১৩:৩৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে আগামী রোববার (০৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ নভেম্বর) ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।


কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করবে ইসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর