শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল সেপটি ট্যাংকে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫০

মসজিদের সেপটি ট্যাংক থেকে আতিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলারপাকডাল গ্রামের মসজিদের সেপটি ট্যাংক থেকে বাউফল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।


আতিকুল ইসলাম স্থানীয় দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণির ছাত্র। সে ওই মাদ্রাসায় তিন বছর আগে ভর্তি হন এবং ১৮ পারা কোরআন শরীফ মুখস্ত করেছেন। ওই মসজিদ থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় ৫ শ মিটার।

আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামে তার বাড়ি। সে বাবা-মায়ের একমাত্র ছেলে। আতিক শুক্রবার ভোর রাত থেকে নিখোঁজ ছিল।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইসমাইল (১৮) নামের একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে কি কারণে আতিকুল ইসলামকে খুন করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।


এদিকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই রাতেই কয়েকশ স্থানীয় লোক মাদ্রাসার ক্যাম্পাসে মিছিল করেছেন এবং মাদ্রাসার জানালার গ্লাস ভাঙচুর করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর