শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

জমির খাজনার টাকা আদায়কে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৬০) শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।


শাপলাপুর ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, (৪ ডিসেম্বর) সকালে নাছির উদ্দিন পানের বরজের জমির খাজনার টাকা চাইতে গেলে বর্গাচাষি নুরুল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলামসহ কয়েকজন মিলে নাছিরের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁরা বাড়ির সামনে নাছির উদ্দিনকে পেয়ে লাঠি দিয়ে মারধর করতে থাকেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী শাপলাপুর বাজারে ধাওয়া করে হামলাকারীদের মধ্যে নুরুল ইসলামকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পানের বরজের খাজনার টাকা নিয়ে জমির মালিক নাছির উদ্দিনের সঙ্গে বর্গাচাষি নুরুল ইসলাম, মোহাম্মদ জালালসহ আরও কয়েকজনের কথা–কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা নাছির উদ্দিনকে হত্যা করেন। স্থানীয় ব্যক্তিদের হাতে আটক নুরুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরার জন্য চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর