শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৮০টি বাজপাখির জন্য বিমানের টিকিট কেনেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

বিমানের যাত্রীদের আসনে মানুষের বদলে বসে আছে সারি সারি বাজপাখি। সৌদির এক যুবরাজ তাঁর ৮০টি বাজপাখির প্রত্যেকের জন্য ৮০টি বিমানের টিকিট কিনেছিলেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তবে ছবিগুলো ছয় বছরের পুরনো বলে জানা গেছে।


বিমানের পাইলটের কাছ থেকে ছবিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি।
রেডিটে লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’ সিএন ট্রাভেলারে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ময়কর ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল।


পাখিগুলো যাতে আরামে এবং নিরাপদে বিদেশভ্রমণ করতে পারে সে জন্য বিমানের ৮০টি টিকিট সংরক্ষণ করেছিলেন সৌদির ওই রাজপুত্র। পুরানো ওই ছবিতে দেখা গেছে, বাজপাখিগুলো বিমানের সিটে বসে আছে। প্রত্যেকেরই মাথায় ‘হুড’ এবং পায়ে আংটা পড়ানো।
ঘটনাটি অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে প্লেনে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক ঘটনা নয়।


রাজপরিবারের সদস্যরা কয়েক প্রজাতির বাজপাখি পোষ মানায়। শিকারি এই পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য। খেলা এতই জনপ্রিয় এবং মূল্যবান যে, বাজপাখিদের নিজস্ব পাসপোর্টও আছে। ফলে মালিকের সঙ্গে বাজপাখিগুলো সীমান্ত অতিক্রম করতে পারে। বাজপাখিকে পোষ মানিয়ে তাদের দিয়ে তিতির, খরগোশ শিকার করানোর এবং রেওয়াজ রয়েছ।


কাতার এয়ারওয়েজ গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। তবে গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর