শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কালিয়াকৈরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭

গাজীপুরে কালিয়াকৈরে অবৈধভাবে ফসলি জমি ও নদী পাড়ের মাটি কেটে বিক্রির দায়ে শফিকুল ইসলাম নামে এক অসাধু মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ টি মাটি খননকারী এক্সকেভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার শেওড়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
জানা গেছে, উপজেলার শেওড়াতলি এলাকায় ফসলি জমি ও নদী পাড়ের মাটি কেটে বিক্রি করছিলেন ওই এলাকার সায়েদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম। এতে কৃষি জমি ধ্বংসের পাশাপাশি নদীর তীরবর্তী এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি পাচারের দায়ে মাটি ব্যবসায়ী শফিকুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি এক্সকেভেটর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, অবৈধভাবে মাটি খনন ও পাচারের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর