শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দর্শকরা চায় নায়িকারা নায়কের জুতো চাটুক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৫:০৬

বক্স অফিসে রেকর্ড সাফল্য রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবি। তবে ছবিটি নিয়ে প্রশংসা করার পরিবর্তে কটাক্ষই করেছেন সমালোচকরা।

ছবিতে রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিতে যেভাবে নারীবিদ্বেষ দেখিয়েছেন সেটি সমাজের ক্ষেত্রে মোটেই ভালো না বলে মনে করছেন সমালোচকদের একাংশ। যেমন- অ্যানিম্যাল ছবির একটি দৃশ্যে জুতো চাটার অংশটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাভেদ আখতার। তার কথায়, এ ধরনের দৃশ্য নারীদের অসম্মান করে।

এবার একই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি সোশাল মিডিয়ায় কঙ্গনা নেটিজেনের টুইট শেয়ার করেছেন। যেখানে নেটিজেন, কঙ্গনার ফ্লপ ছবি ‘তেজস’-এর প্রশংসায় পঞ্চমুখ। সেই টুইট শেয়ার করে কঙ্গনা লেখেন, আমার ছবিকে বার বার বদনাম করা হয়েছে। এর পেছনে একাংশের অর্থ কাজ করেছে। আমি লড়ে যাচ্ছি। এমন কিছু ছবি করেছি, যা নারীদের মাথা উঁচু করে। কিন্তু দুঃখ, দর্শকরাও আজকাল চায় নায়িকারা নায়কের জুতো চাটুক! এমন অবস্থা চললে, হয়ত ভবিষ্যতে ক্যারিয়ার বদলে ফেলতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর