শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ার শেরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে সাংবাদিকের উপর হামলা

আতাউর রহমান,শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১১:৪১

বগুড়ার শেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণকে আহত করেছে এক দুর্বৃত্ত।  ৯ জানুয়ারী (মঙ্গলবার) রাত আড়াইটার দিকে পৌর শহরের গোসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
 
অভিযোগসূত্রে জানা যায়, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন। মঙ্গলবার রাত আড়াই টার দিকে তার বাড়িতে বালু সরবরাহ করতে একটি ট্রাক আসে। এ সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইটে তালা দিয়ে বালু নামানোর স্থান দেখাতে যান। ৫ থেকে ৭ মিনিট পর আবার বাড়িতে ফিরে তিনি তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। শোবার ঘরে ঢুকে তিনি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাঁধনের উপস্থিতি টের পেয়েই ওই যুবক বাঁধনকে লোহার রড দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান।
 
এ বিষয়ে বাঁধন কর্মকার কৃষ্ণ বলেন, ‘অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা ১০ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে তাকে আমার চোর মনে হয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু, সে আমাকে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত করেছ। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ থেকে বোঝা যায়, আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’
 
এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিঙ্কন জানান, ‘ভুক্তভোগীকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কনুই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’
 
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা অজ্ঞাত ওই ব্যাক্তিকে সনাক্ত করার চেষ্টা করছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর