শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে বললেন দরিভাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৬:৪৬

সান্তোসে নেইমারের ক্যারিয়ারের শুরুর সময়ের কোচ ছিলেন দরিভাল জুনিয়র। তখন নেইমারের সঙ্গে ঝামেলায় চাকরিও হারিয়েছিলেন তিনি। সেই দরিভাল এবার ব্রাজিলের কোচ হয়ে এসেছেন।

দরিভাল অবশ্য জানিয়েছেন, নেইমারের সঙ্গে তাঁর আর কোনো সমস্যা নেই।


একই সঙ্গে নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে বলেছেন এই কোচ। এই মুহূর্তে ইনজুরিতে আছেন নেইমার। কবে ফিরবেন সেটাও নিশ্চিত নয়।
নেইমারের চোটের দিকে ইঙ্গিত করে দরিভাল বলেছেন, 'নেইমারকে ছাড়া কীভাবে এগোতে হয়, ব্রাজিলকে তা শিখতে হবে।

বুঝতে হবে সে চোটে। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। সে আমাদের দলে খেলে। তাকে সেরে ওঠার সুযোগ দিতে হবে।

'সুস্থ হলে নেইমারকে দলে ডাকার বিষয়টিও নিশ্চিত করেছেন ৬১ বছর বয়েসী দরিভাল, 'সে যতদিন লক্ষ্যে অটুট থাকবে, সুস্থ থাকবে, তাকে দলে ডাকব।' সর্বশেষ বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। ভরাডুবির পর কোচের পদ থেকে তিতেকে সরিয়ে অন্তবর্তী দায়িত্ব দেওয়া হয় ফার্নান্দো দিনিজকে। তাঁর অধীনেও বিশ্বকাপ বাছাইপর্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি ব্রাজিল।

এই সময় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তিকে কোচ করার জোরালো গুঞ্জন শোনা গিয়েছিল।


শেষ পর্যন্ত আনচেলোত্তি রিয়ালদের সঙ্গে থেকে যাওয়ায় দরিভালের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর