শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ার শেরপুরে তীব্র শীতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আতাউর রহমান,শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১২:৪৫

বগুড়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সোমবার সকালে জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।  যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
 
তিনি জানান, সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  এই মাস জুড়েই এমন অবস্থা থাকবে বলে জানান । 
 
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে  জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সকল উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।  
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌদুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায়  জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিবৃতির পর শেরপুর উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধানগণ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর