শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভুট্টা ক্ষেতে মিলল অজ্ঞাত নবজাতকের মরদেহ

কাজী শাহ্ আলম (হাতীবান্ধা) ,লালমনরিহাট

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০০

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পশ্চিম উত্তর কোণে পাকা রাস্তার পাশে ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের পরিচয় এখনো পাওয়া যায়নি। সকলের অগোচরে কে বা কাহারা পলিথিনের প্যাকেটে ভরে নবজাতকের মরদেহটি ফেলে চলে যায়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টা ক্ষেতে পলিথিনের প্যাকেটে উক্ত নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, আমি আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দেই। সকলের অগোচরে কে বা কাহারা পলিথিনের প্যাকেটে ভরে নবজাতকের মরদেহটি ফেলে চলে যায়। হাতীবান্ধা ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেছেন আমরা স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর