শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শেরপুরে ৫৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৭

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বোতল ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।

৭ ফেব্রুয়ারী (বুধবার) রাতে উপজেলার ধুনকুন্ডি পেন্টাগন হোটেল এর সামনে ঢাকা গামী লেনে রাত্রীকালীন মোবাইল এবং চেকপোষ্ট ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি আবুল ফয়সল এর নেতৃত্বে এসআর পরিবহন এর ঢাকা মেট্রো- ব ১২-২৯৫৫ নং গাড়ী থেকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, এ এসআই আমিরুল, আজাদ প্রমুখ।

জানা যায়, বুড়িমারি থেকে ছেরে আসা ঢাকাগামী এসআর পরিবহনের এসি গাড়ী যার নং (ঢাকা মেট্রো-ব-১২- ২৯৫৫)নং গাড়ির সিট নং সি-৩ যাত্রী মাখন চন্দ্র রায় (৩০), পিতা অরুন চন্দ্র রায়, সাং চলবলা, ডাকঘর- সোনারহাট, থানা কালিগঞ্জ, জেলা লালমনির হাট । এসআর এসি পরিবহনের ট্যাগ নং ১৬২৬৯ সিরিয়াল নং-১৯ লোকারে রাখা মাখন চন্দ্র রায় এর সাদা রংঙ্গের প্লাস্টিকের বস্তা বাসের হেলপার আকুল ২২ লোকার থেকে বাহির করা মতে এবং মাখন চন্দ্র রায় এর সনাক্ত মতে তাহার উক্ত বস্তা তল্লাশি করে ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের ওসি আবুল ফয়সল জানান তাদের বিরুদ্ধে সকল প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর