শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষীপুরে বডি বিল্ডারের মৃত্যু

খোরশেদ আলম রনি , লক্ষীপুর

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৩

 লক্ষ্মীপুরের রায়পুরে শরিফুল মতিন পলাশ (৩৩) নামে এক বডি বিল্ডারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটা নাগাদ অসুস্থ অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শোয়েব হোসেন। প্রাথমিকভাবে ধারণা, ব্রেইন স্টোক জনিত কারণে ঘটেছে পলাশের মৃত্যু।

জানা যায়, মৃত শরিফুল মতিন পলাশ উপজেলার দেনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। নিজ এলাকা ও বিভিন্ন মহলে তিনি একজন বডি বিল্ডার হিসেবে ছিলেন পরিচিত। ঔষধ সামগ্রী বিক্রির কাজও করতেন তিনি।

চিকিৎসক শোয়েব হোসেন বলেন, সকাল সাতটার কিছু পরে একটি ব্যাটারী চালিত অটোরিকশায় করে তাকে নিয়ে আসা হয়। তার বাড়ির পাশের একজন সঙ্গে ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


শরিফুলের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, শরীর চর্চা করলেও সার্জিক্যাল ও ঔষধ সামগ্রী বিক্রিই ছিলো তার প্রধান পেশা। শারীরিক তেমন কোনো অসুস্থতা ছিলো না। পরিবারের দাবি, গতকালও (বুধবার) ছিলেন দিব্যি হাসিখুশি। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও পরিচিত মহলে বইছে শোকের মাতম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর