শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এবার বডি শেমিং নিয়ে মুখ খুললেন ম্রুনাল!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৭

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামম’ খ্যাত এই অভিনেত্রীকে নিজের শারীরিক গড়ন নিয়ে ক্যারিয়ারে বিভিন্ন সময় কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে সম্প্রতি মুখ খুলেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে কথা বলেছেন ম্রুণাল।


তিনি জানান, কোনো এক পরিচালক একবার তার মুখের ওপর তাকে বলেন, সে দেখতে একটুও সেক্সি নয়। অভিনেত্রী তখন পাল্টা জানতে চান, মন্তব্যটি কি তার অভিনীত চরিত্রটির জন্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রুণালকে দেখে এমন মন্তব্য করেছেন। ম্রুণালের প্রশ্নে পরিচালক তখন জবাব দেন, হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই। ম্রুনাল ছেড়ে দেওয়ার পাত্রী নন, পরিচালককে তখন লুক টেস্ট নেওয়ার কথা বলেন। ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করেন ম্রুণালকে। বলে ওঠেন, এই গেঁয়ো মেয়েটা কে ? মুখে জবাব দেননি ম্রুণাল, জবাব দিয়েছেন কাজে। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার।


ম্রুণালের কথায় - অভিনেতা হিসেবে জরুরি হলো ন্যাচারাল থাকা। হাসিমুখে তিনি বলেন, যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে। তার মতে যৌন আবেদন ব্যাপারটা সবার কাছে সমান নয়। ম্রুণাল এই প্রসঙ্গে বলেন, আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি পাল্টা বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় ?


উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক কাজে দেখা গেছে ম্রুণালকে। এই বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এছাড়াও সামনে তাকে ‘পূজা মেরি জান’ নামের আরেকটি ছবিতেও দেখা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর