শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রমিকের মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪০

গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়িচাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিচারের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

পুলিশ জানায়, কুনিয়া বড়বাড়ি এলাকায় বেশ কিছু কারখানা ভাঙচুর করা হয়। টঙ্গী এলাকায় ১১টি কারখানা ভাঙচুর হয়েছে।


সব মিলিশে প্রায় অর্ধ শতাধিক কারখানা ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি চাপায় মনিরা (৩০) নামে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় তারা ঘাতক গাড়িতে আগুন ধরিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালায়। শ্রমিকরা কুনিয়া, বড়বাড়ি ও টঙ্গীর সাতাইশ এলাকায় বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করে।


এতে ঢাকা-ময়মনসিংহ টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের ১২ কি. মি. বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের তাদের সহকর্মী নিহতের ঘটনার বিচারের আশ্বাস দিলে তারা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর