শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবিতে বিহিতক-৫'র চড়ুইভাতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫১

“বদ্ধঘরে থাকবো না-কো, পারবে না কেউ আটক,পাড়ি দিব ভাঙা সাঁকো, পাশেই তো বিহিতক।” প্রতিপাদ্যকে সামনে রেখে পথ চলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথা ৫ম ব্যাচের (বিহিতক-৫) বার্ষিক ভোজন (চড়ুইভাতি) ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্যাম্পাসে মফিজ লেকে আড়ম্বরপূর্ণ এটি আয়োজন করা হয়। এতে বেলুন ফোটানো, মোরগ লড়াই, হাড়িভাঙা ও বালিশ খেলা সহ নানাবিধ খেলায় উপভোগ করলেন পুরো ব্যাচ।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেছিলেন বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, সহকারী অধ্যাপক বিলাসী সাহা এবং সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান সহ বিভাগীয় কর্মচারীরা।


সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান বলেন, বিহিত-৫ ব্যাচটা এতটাই আন্তরিক যে আমাদের এত ব্যস্ততার পরেও না করতে পারেনি। এত স্বল্প সময়ে গোছানো একটা আয়োজন করতে পেরেছে, আসলেই প্রশংসনীয়। বসন্তের ছোঁয়া কিছুটা হলেও উপভোগ করতে পারছে বলে মনে হচ্ছে।


এসময় সহকারী অধ্যাপক সাহিদা আখতার তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ৫ম ব্যাচটা একটু ইউনিক। ১ম বর্ষ পেরিয়ে সবে ২য় বর্ষে পা রাখা বাচ্চারা খুবই পরিপক্বতার পরিচয় দিলো। আমি ব্যাচটার প্রতি খুব আশাবাদী, এখানে কেউ সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় যুক্ত, আমার জায়গায় দাঁড় করিয়ে দিলে যৌক্তিক কথা বলার মতো ডিবেটর, জাতীয় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করার মতো প্লেয়ার সহ একাডেমিক মূল্যায়নে অনন্য। আশা করি পারস্পরিক সহযোগিতা ও বন্ধন মজবুত হোক তোমাদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর