শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নোবিপ্রবি আইসিটি সেলের নবনিযুক্ত পরিচালক মো.বেল্লাল হোসাইন

আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আইসিটি সেলের পরিচালক নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ বেল্লাল হোসাইন।

রবিবার(২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.জসীমউদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়,কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ বেল্লাল হোসাইন কে আইসিটি সেল এর পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে শর্ত উল্লেখ্য করে বলা হয়,নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার(মো.বেলাল হোসাইন) এই নিয়োগ বিবেচিত হবে। তার এই নিয়োগ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে কার্যকর হবে।বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্ব কার্যকর থাকবে।

আইসিটি সেলের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেল্লাল হোসাইন বলেন, এই দায়িত্ব পাওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারকে ধন্যবাদ জানাই। আইসিটি সেলের চলমান যেসকল কার্যক্রম রয়েছে সুষ্ঠুভাবে পরিচালনা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবো। এছাড়াও নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি সেল যেভাবে সেবা দিয়ে যাচ্ছে আমি আরো বেগবান করে এবং যেসকল সমস্যা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধান করার চেষ্টা করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর