শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৪০ ভর্তিচ্ছু

রাবি প্রতিনিধি

প্রকাশিত:
৬ মার্চ ২০২৪, ১২:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি।

এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪০ জন শিক্ষার্থী।
চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো- কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।

চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। বুধবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। শেষ হয় সকাল ১০টায়। এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা।

এই ইউনিটে তিন বিষয়ে প্রশ্ন থাকবে। সেগুলো, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।

বাংলা ও ইংরেজি অংশে ৩৫ করে ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯৭৭টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর