শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৮:১৩

মাদারীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় তারক পাল (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা সদর উপজেলার রাস্তি-পুরান বাজার সড়কের আহমদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ওই তরুণের নাম তারক পাল (২২)। তিনি সদর উপজেলার রাস্তি এলাকা বাবু পালের ছেলে।

জানা গেছে, ইট বোঝাই করে একটি ট্রাক মাদারীপুর শহরের পুরান বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাস্তি-পুরান বাজার সড়কের আহমদিয়া মাদরাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আরোহী তারক। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর