শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কুবি উপাচার্যের নামে 'ফেইক' একাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৩:৩৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে একটি 'ফেইক' একাউন্ট খোলা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভূয়া তথ্য ছড়ানো হচ্ছিলো। সোমবার (১১ই মার্চ) রাত সাড়ে এগারোটায় উপাচার্যের ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত সাড়ে দশটার দিকে উপাচার্যের নামের ফেইক ফেসবুক একাউন্ট থেকে "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো" এমন একটি পোস্ট দেয়ার পর এই ব্যাপারটা সকলের নজরে আসে।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, 'বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইক একাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়াচ্ছিল। আমি ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। কাল থানায় জিডি সহ অন্যান্য আইনি সাহায্য নিব।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর