শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৫:৩৩

রাজধানীর বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবোঝাই একটি ট্রাকচাপায় আলআমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) এ তথ্য জানা গেছে।


এর আগে শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত ২টার দিকে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আশকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন  জানান, রাতে ওই যুবক মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাম্তায় পড়ে যান এবং ওই ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত আলআমিন বিমানবন্দর এলাকায় ভাসমানভাবে ছিল। তবে তার পরিচয় পাওয়া গেছে। আলআমিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। বাবার নাম মৃত হুমায়ুন কবির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর