শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাত পুরুষকে আটবার বিয়ে করেছিলেন যে নায়িকা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৭:১৯

গেলো ২৩ মার্চ ছিল হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে ৭৯ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। এই অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য জানাতে এই প্রতিবেদন।


জানা যায়, দীর্ঘ ৭৯ বছরের জীবনকালে সাতজন পুরুষকে আটবার বিয়ে করেছিলেন টেলর। তার স্বামীর তালিকায় ছিলেন - কনরাড হিলটন, মাইকেল উইলডিন, মাইক টড, এডি ফিশার, রিচার্ড বার্টন, জন ডব্লিউ ওয়ার্নার এবং ল্যারি ফরটেনস্কি। এদের মধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে দুবার বিয়ে করেন। তবে কারও সঙ্গে থিতু হতে পারেননি। বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেছিলেন, সাতজনকে আটবার বিয়ে করেছিলাম!


প্রয়াত এলিজাবেথ টেলর হলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন। ‘ক্লিওপেট্রা’ ছবির জন্য নিয়েছিলেন এই সম্মানী। ওই ছবিতে দশ লাখ ডলার গুনে নিয়েছিলেন তিনি।


জানা যায়, জিনগত ত্রুটি নিয়ে জন্মেছিলেন টেলর। মেরুদণ্ডের একটি হাড় বাঁকা ছিল তার। তাই অসুখ - বিসুখ তার লেগেই থাকতো। সারা জীবনে ৭০ বারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, ২০ বারের বেশি বড় ধরনের অস্ত্রোপচার হয় তার।


আরও জানা যায়, সুগন্ধীর প্রতি বিশেষ দুর্বলতা ছিল এলিজাবেথের। তিনিই প্রথম অভিনেত্রী যিনি নিজের জন্য আলাদা সুগন্ধী তৈরি করেছিলেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর