শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৮ জুলাই ২০২৩, ১৩:০১

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

ঈদের আগে মুক্তি পেয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’। কাওয়ালি এই গানের সুর-ছন্দ আর বৈচিত্র্যময় পরিবেশনার আনন্দের রেশ না ফুরোতেই মুক্তি পাচ্ছে নতুন গান ‘সন্ধ্যাতারা’। শনিবার (৮ জুলাই) রাতে কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে গানটি গেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

 

গানটি প্রসঙ্গে অর্ণব বলেন, আবহমান বাংলার বাউলগান পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রভাবিত হয়ে সৃষ্টি হয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ঘরানার। তৈরি হয় বিভিন্ন রাগ ও সুর। ভারতীয় ক্ল্যাসিক্যাল মিউজিকে বাংলাদেশি ফোক গানের অনেক প্রভাব আছে। ক্ল্যাসিক্যাল গানের ওস্তাদেরা যেসব রাগ নিয়ে গান লিখতেন, সুর করতেন, সেগুলোকে বলা হয় ‘বন্দিশ’। হিন্দি, উর্দু, তামিল ইত্যাদি ভাষায় লেখা হয় বন্দিশগুলো। ‘সন্ধ্যাতারা’ গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে।

 

 

কোক স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়, প্রথম থেকেই সৃষ্টিশীল, আনন্দে ভরপুর গান দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। সেই সঙ্গে প্রচেষ্টা থাকে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও বহন করাও। ‘সন্ধ্যাতারা’ গানের আনন্দ-আবেশে আবার ভেসে বেড়াবেন দেশ-বিদেশের শ্রোতা-দর্শকেরা, আশা কোক স্টুডিওর।

 

 

গানটি প্রসঙ্গে শিল্পী সুনিধি নায়েক বলেন, ‘এই গানে আমার গাওয়া অংশটুকু ভিন্ন এক ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। কোক স্টুডিও বরাবরই নতুন নতুন আয়োজন দিয়ে দর্শক-শ্রোতাদের চমকে দিতে পছন্দ করে। সেই ধারাবাহিকতায় ‘‘সন্ধ্যাতারা’’য়ও দর্শক-শ্রোতারা নতুনত্বের স্বাদে বিমোহিত হবেন বলে আশা করি। গানটির কথা, সুর, গায়কী দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। কোক স্টুডিও বাংলার প্রতি আমার কৃতজ্ঞতা। এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ আমাকে সমৃদ্ধ করেছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর