শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষীপুরে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায়

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৫

সারাদেশের মত লক্ষীপুরে ও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭.৩০ মিনিটের সময় রায়পুর পৌর শহরে আশ্রাফগন্জ বাজার ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বিশেষ এ নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন রায়পুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মঞ্জুর হোসাইন নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ পড়তে আসা রেয়ার মডেল মাদ্রাসার সহসুপার মাওলানা শামসুর রহমান বলেন, সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

নামাজে আগত মুসল্লি সুমন ব্যাপারী বলেন, ‘খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। আমরা আজ এসেছি বৃষ্টির জন‍্য নামাজ আদায় করতে।

আরেক মুসল্লি ইমরান হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই সাধারণ মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস‍্যা হচ্ছে। যে কারণে আমরা আজ বৃষ্টির জন‍্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেনো আমাদের নামাজ কবুল করেনেন এবং বৃষ্টি দিবেন’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর