শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৫:৫৭

বরিশাল নগরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে নগরের বগুড়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরের বাসিন্দা আল আমীন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয়রা সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম  বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে একটি ঘর পুড়ে গেলেও আশপাশের ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়েনি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর