শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দুবাই উপকূলে ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৬:২১

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ উপকূলজুড়ে বিশ্বের বৃহত্তম উপকূলীয় নগর সংস্কার প্রকল্প নেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় ১০ কোটিরও বেশি গাছ লাগানো হবে, যেগুলো প্রধানত উপকূলের পানিতে জন্মায়।


দুবাইয়ের উপকূল সংস্কারের উদ্যোগ নেওয়া টেকসই শহর নির্মাণকারী প্রতিষ্ঠান ইউআরবি বলছে, এসব গাছ প্রতি বছর ১২ লাখ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিতে পারবে, যা সড়ক থেকে গ্যাসচালিত দুই লাখ ৬০ হাজার গাড়ি সরিয়ে নেওয়ার সমান।

নগর পরিকল্পনাবিদ ও ইউআরবির প্রতিষ্ঠাতা বাহারাশ বাঘেরিয়ান বলেন, দুবাইয়ের মতো যেকোনো উপকূলীয় শহরের জন্য উপকূলীয় ক্ষয় এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি উদ্বেগের। ম্যানগ্রোভ হলো এর বিরুদ্ধে প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, বর্তমানে আমরা গবেষণা পর্যায়ে আছি। আমরা পরবর্তী ধাপ হিসেবে প্রস্তাবিত পাইলট গবেষণার জন্য ছয়টি স্থান চিহ্নিত করেছি। এসব স্থানের জন্য নকশা প্রণয়ণে নজর দিচ্ছি। ২০৪০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দিচ্ছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর