শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজায় ২ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৩:৫৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু মানুষ। এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকে। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি জানায়, গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।


এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন।
অন্যদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানেও আহত হয়েছেন কয়েক ডজন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকে।

গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ফিলিস্তিনের ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর