শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিএসইসির ‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ বিতরণ বুধবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১১:৫৩

দেশের অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি জানানো ও আর্থিক খাতে তথা পুঁজিবাজারে নারীদের অধিকতর অংশগ্রহণ উৎসাহিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করেছে। একই সঙ্গে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের জন্য কমিশন এর বার্ষিক ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২৩’ দেওয়া হবে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এছাড়া আলোচনায় স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর