শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কক্সবাজার সৈকতে ভেসে এলো অজ্ঞাত তরুণীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৫:২৬

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর।

তবে নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২২ মে) রাতে সৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাকিবুজ্জামান বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে সে বিষয়টি লোকজনকে জানায়। এতে স্থানীয় নুরুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার কপালের ডান পাশে আঘাতে সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেকদিন আগের। তার মাথার চুল ছোট করে কাটা এবং তার পরনে থ্রি-পিস ছিল।

এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই তরুণীর পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর