শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাগরে গভীর নিম্নচাপ, বিকেলের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১২:৩৮

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল রবিবার ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।


আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দরের সবচেয়ে কাছে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।


নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ ‘বালি’।
আবহাওয়াবিদরা বলেন, আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা ছিল। তবে অনেক সময় সাগরে ‘গভীর নিম্নচাপ’ অবস্থা দীর্ঘায়িত হয়।


এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এখন পর্যন্ত মনে হচ্ছে, রেমাল খেপুপাড়া-সুন্দরবন ও পশ্চিমবঙ্গমুখী হবে।
আবহাওয়াবিদরা আরো বলেন, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর গতি বেড়ে যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর