শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৭:২৮

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পাঁচ লাখ পাউন্ড (সাড়ে সাত কোটি টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।


যুক্তরাজ্যের এই সহায়তা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার ৪৩ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী দেওয়া হবে।

নারী, শিশু এবং যারা তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদেরসহ ক্ষতিগ্রস্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদাকে এই সহায়তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়।

ক্রিশ্চিয়ান এইড, অ্যাকশন এইড, জাগো নারী এবং কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল বলেছেন, যুক্তরাজ্য ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আট লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

তিনি বলেন, এই সহায়তা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনসহ দেশের উপকূলীয় এলাকার প্রাণ-প্রকৃতি। রোব ও সোমবার (২৬ ও ২৭ মে) দুদিন জোয়ার ও জলোচ্ছ্বাসে এসব এলাকার বেশিরভাগ অংশ প্লাবিত হয়। এতে প্রায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর