শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৫:১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৮ জুন) দুপুরে নয়াদিল্লি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালে তাকে উষ্ণ স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি-ওআইএ) মুকতেষ পরদেশী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। রোববার (৯ জুন) সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার (১০ জুন) তিনি ঢাকায় ফিরবেন।

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা। এ অনুষ্ঠানে আট হাজারেরও বেশি উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি ও ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রথমে ৮ জুন ভারতের প্রধানমন্ত্রীর মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল। পরে একদিন পিছিয়ে ৯ জুন করা হয়। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মোদী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর