শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এবারের মৌসুমে সৌদি আরবে ৫৫০ হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১২:৫৯

সৌদি আরবে এবারের পবিত্র হজ মৌসুমে অন্তত সাড়ে পাঁচশ হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মিসরের হজযাত্রীদের মৃত্যু সবচেয়ে বেশি।

মঙ্গলবার সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানিয়েছেন, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অনেকেই মারা গেছেন। অন্তত দুজন আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মিসরের অন্তত ৩২৩ জন রয়েছেন। অধিকাংশই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে মারা গেছেন।

একজন কূটনীতিক জানান, মিসরের যে হজযাত্রীরা মারা গেছেন, তাদের প্রায় সবাই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েছিলেন। একজন সামান্য ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, মারা যাওয়া হজযাত্রীর মোট সংখ্যা মক্কার পার্শ্ববর্তী আল-মুয়াইসেম এলাকার মর্গ থেকে সংগ্রহ করা হয়েছে। কূটনীতিকেরা আরও বলেন, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জর্ডানের অন্তত ৬০ জন নাগরিক রয়েছেন।

গত মঙ্গলবার জর্ডান জানিয়েছিল, এবারের হজে তাদের ৪১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো তথ্য সমন্বয় করে এএফপি জানিয়েছে, এবারের পবিত্র হজে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে।

এবারের হজের সময় সৌদি আরবে বেশ গরম পড়েছে। গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

গত বছর পবিত্র হজ মৌসুমে সৌদি আরবে অন্তত ২৪০ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে বেশির ভাগই ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর