শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আশা ভোঁসলের পা ধুয়ে সম্মান জানালেন সোনু নিগম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১৫:৫৮

স্টেজে রাখা একটি চেয়ারে বসে আছেন ভারতের বরেণ্য সংগীতশিল্পী আশা ভোঁসলে। তার সামনে ফ্লোরে বসা আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম।

কিছুক্ষণ পরে আশা ভোঁসলের দু’পায়ে চুম্বন করেন তিনি। এরপর আশা ভোঁসলের দু’পা নিজ হাতে ধুয়ে দেন সোনু নিগম।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। ভাইরাল এ ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে। সোনু নিগমের শ্রদ্ধা প্রদর্শন দেখে নেটিজেনরা তার প্রশংসা করছেন।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, শুক্রবার (২৮ জুন) মুম্বাইয়ে ‘স্বরস্বামিনী আশা’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সংগীতে আশা ভোঁসলের অবদান নিয়ে বইটি রচনা করা হয়েছে। এ উপলক্ষে উপস্থিত হয়েছিলেন আশা ভোঁসলে ও সোনু নিগম। অনুষ্ঠানের মঞ্চে আশা ভোঁসলের পা ধুয়ে সম্মান জানান সোনু নিগম।

অভিনেতা জ্যাকি শ্রফ একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আশা ভোঁসলের সঙ্গে দেখা হওয়ার পর তিনিও তার পা ছুঁয়ে সালাম করেন।

১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন আশা ভোঁসলে। ৮ দশকের বেশি সময়ব্যাপী তার কর্মজীবন। শুধু হিন্দি নয়, অন্যান্য ২০টি ভারতীয় ভাষার পাশাপাশি বেশ কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন তিনি।

সংগীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয়, তিনি ১২০০০ এরও অধিক গান গেয়েছেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর