শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

যুদ্ধের দামামা, লেবাননের দক্ষিণে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৪, ১৩:৫০

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এরমধ্যেই লেবাননের দক্ষিণে হামলা চালালো ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়ারুন ও মারুন আল-রাস শহরের উপকণ্ঠে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এই হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে-এ নিয়ে কিছু জানানো হয়নি।

ইসরায়েলও এই হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

সেইসময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায়, গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবো আমরা। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর