শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুরে বাল্যবিয়েকে 'না' বলল শতাধিক শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ১৬:০৯

আঠারোর আগে বিয়ে নয়, একুশের আগে মা নয়' এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শতাধিক ছাত্রী বাল্যবিয়ে করবে না বলে শপথ নিয়েছে।

কয়েকজন অভিভাবকও তাদের মেয়েকে বাল্যবিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি দেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের হলরুমে এ আয়োজন করা হয়। সুইডেনের ভাসটিরাস থরেন স্কুল ও হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন এ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেছে। 

শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া নামে এক ছাত্রী বক্তব্য দেয়। এসময় সে বাল্যবিয়ে করবে না বলে শপথ করে। এছাড়া ২২ বছরের আগে মা ও ৪৫ বছরের পর গর্ভধারণ করবে না বলেও শপথ গ্রহণ করে। একইসঙ্গে সতীর্থ বোনদেরও বক্তব্যের মাধ্যমে বাল্যবিয়ে রোধে উৎসাহী করেছে জান্নাতুল মাওয়া। 

উত্তর চরহামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কে এম জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের ভাসটিরাস থরেন বিজনেস স্কুলের ফার্স্ট শিক্ষক কে এম আবদুর রহমান সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও সিনিয়র শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহা প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর