শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সড়কে কাজ করা শিক্ষার্থীদের ওপর হামলা, গণপিটুনিতে নিহত হামলাকারী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৩:৪৬

কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মাহবুব আলম (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম এই ওই ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব পাশের তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল থেকে দাউদকান্দির গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করে শিক্ষার্থীরা। এদিন দুপুর ২টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মাহবুব আলম। এ সময় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলাকারী যুবক মাহবুবকে সিএনজি অটোরিকশাসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর