শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার-সহ ইবির তিন অভিভাবকের পদত্যাগ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৮:১৯

ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ঐ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ একযোগে শিক্ষা সচিবের ই-মেইল বরাবর তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে প্রশাসনের তিন জনের মন্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে একাধিক বার কল করা হলেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাদের একজনের ব্যক্তিগত সহকারী বলেন, স্যাররা ৩ জনই একসাথে পদত্যাগ করেছেন। আজ সকালে পদত্যাগের বিষয়ে কথা হলেও তারা তখনো সিদ্ধান্ত নেন নাই বলে জানায়। কিন্তু দুপুরের পরে মন্ত্রণালয়ের ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমাকে বলেছে এসব নিয়ে কারোর সাথে ওতো কথা বলার দরকার নেই।

এর আগে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ইবির ১৩ তম ভিসি হিসেবে ঢাবি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ২০২১ সালের ৬ মে ট্রেজারার হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া ও একই বছরের ৩০ জুন চতুর্থ প্রো-ভিসি হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে নিয়োগ দান করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর