শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানালেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১২:৩৯

বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (১২ আগস্ট) দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এসময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেটমুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল।

পরে প্রধান বিচারপতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।

এদিকে আট দিন পর সোমবার (১২ আগস্ট) কার্যক্রম শুরু হয় সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের আটটি বেঞ্চ বসার কথা রয়েছে আজ। এদিন সকাল থেকেই আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর