শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গুরুদাসপুরে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়

মো. নাইম ইসলাম,গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৪, ১৬:১৯

শহরকে রঙিন ও নান্দনিক করে গড়ে তুলতে দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন গুরুদাসপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে এই লিখন-গ্রাফিতি অঙ্কনের কাজ করছেন তারা।

জানা যায়, গুরুদাসপুর থানার প্রাচীরসহ স্কুল-কলেজের দেয়াল, সড়ক ও মোড়ে মোড়ে নানান রঙে রাঙানো হচ্ছে। অভিজ্ঞতা ছাড়াই এসব শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

তানভির, শ্রাবন, মিম, নওরিন, রাহুল, রাশেদ, রিজভী, শাহরিয়ারের মতো অনেক তরুণ-তরুণী সকাল থেকে পাত্রে রং ভাগ করে দেয়া, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অঙ্কন, তুলির আঁচড়সহ সব কাজ করছেন।

শিক্ষার্থীরা জানান, নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করছেন তারা। শহীদ শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন রং-তুলির আঁচড়ে। এসব ছবি পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর